শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরে মুক্তিযোদ্ধা ও গুণীজনের সংবর্ধনা

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশন ‘অধিকার বঞ্চিতদের পাশে আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে স্বাধীনতাত্তোর মানবাধিকার উন্নয়ন, মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা দিয়েছে।
দিনাজপুর পর্যটন মোটেলে শুক্রবার বিকেলে হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশন আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম।
হিউম্যান রাইসট্স মনিটরিং অর্গানাইজেশনের চেয়ারম্যান ও সিইও অ্যাডভোকেট মাহমুদা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, হিউম্যান রাইট্স অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ফজলুল হক, ডাইরেক্টর কমিউনিকেশন তৌহিদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি মীর্জা লিয়াকত আলী বেগ এবং সাধারন সম্পাদক এসএম রাফায়েত হোসেন রাফু।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এবং গুণীজনদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com