রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল ঘোষনা

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্সে শতভাগ মিড-ডে মিল ঘোষনা করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। ১৪ মার্চ বুধবার দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্সে শতভাগ মিড-ডে মিল ঘোষনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আবুহেনা মোস্তফা কামাল এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরÑ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন, পরিচালক পলিসি ও অপারেশন বিজয় ভূষণ পাল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন প্রাথমিক শিক্ষ রংপুর বিভাগের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহ্সান হাবিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com