সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানা আওয়ামী লীগের পরিত্যক্ত প্রধান কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের হাউলী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে দাঁড়িয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। কিছু সময় অবস্থানের পর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই. মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com