বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়।

স্থানীয় সময় রাত ১১টার দিকে একটি আবাসিক বাড়িতে এ হামলা চালানো হয়। ওই সময় টাউনশিপের বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাত পরিচয় হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

এই মর্মান্তিক হামলার পেছনের উদ্দেশ্য এখনো অজানা। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজনদের শনাক্ত করতে পারেনি।

তথ্যসূত্র: আনোদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com