সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ আন্তর্জাতিক ডেস্ক:: চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১৩০ জন।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে এই ভূমিকম্পে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মঙ্গলবার সকালে স্থানীয় সময় ৯টার দিকে তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এরপর কয়েকটি আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্প অনভূত হয়েছে পার্শ্ববর্তী নেপাল ও ভারতেও।
বিবিসি জানায়, এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ভূতাত্ত্বিক ফল্টলাইনে থাকায় এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।