বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া মহাসড়কে গোলাম সারোয়ার কবিরের আনন্দ মিছিল

রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ পদ্মা সেতুর অগ্রগতি পর্যবেক্ষন করতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত সভাস্থল থেকে শনিবার বিকালে বের হওয়া মিছিলে গোলাম সারোয়ার কবিরের সাথে সরকার দলীয় অনেক নেতাকর্মী যোগদান করেন। নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব রমিজ উদ্দিন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোমেন তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম খান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার, আওয়ামী লীগ নেতা সোনা মিয়া, ইনছু মৃধা, জাহাঙ্গীর মেম্বার, আবুল হাশেম বেপারী, মোঃ লিটন, মোঃ তুহেল খান, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন তপু, শেখ সাব্বির, ফাহিম হোসেন প্রিন্স প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com