বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ৪ জনের প্রাণহানী ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন ট্রাকের হেলপার রয়েছেন। তাদের মধ্যে দুজন চিকিৎসক ছিলেন, যাদের বাড়ি যশোরের সদর উপজেলায়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া এলাকার হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কদ্বীপের রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে বাস ও ট্রাক। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বাসের চালক ও হেলপার।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com