রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
প্রতিটি উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ঢাকাসহ সারাদেশে তাপপ্রবাহ বইছে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সারাদেশে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ঢাকাসহ সারাদেশে বর্তমানে তাপপ্রবাহের আওতায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

অন্যদিকে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com