শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এ কথা বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com