শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ডলারের কারণে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

ডলারের কারণে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে ডলার সংকটের কারণে গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যে লোডশেডিং ছিল, তা মোটামুটি কেটে গেছে। সামনে আরও কমবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্যাস মজুত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন উপদেষ্টা।

ফাওজুল কবির বলেন, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ও এডিবির কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।

এদিন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসপ্রম, এস আলম, সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এ নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে। শ্বেতপত্র কমিটিও এ নিয়ে কাজ করছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চুক্তি পর্যালোচনা করা হবে, এক্ষেত্রে দুর্নীতি তদন্ত করা হবে।

জ্বালানি উপদেষ্টা জানান, সারাদেশে আরও ১০০টা কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো কূপ খনন বা প্রকল্প করতে দেওয়া হবে না।

ব্রিফিংয়ে উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম ও অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রমের খননের মাধ্যমে ভোলায় ৫.১ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এটা ঠিক নয়। প্রমাণিত দুই টিসএফ গ্যাস মজুত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com