বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে যুবলীগের প্রস্তুতি সভা

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও প্রতিনিধি॥ আগামী ২৯ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ। “বিশ্ব শান্তির দর্শন, জনগনের ক্ষমতায়ন সুদৃঢ় করাই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে রোববার রাতে ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, সাবেক দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার, জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন রিপা,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ বাবু ,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান,সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশীদ, সা:সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুব্রত সরকার, পৌর শাখার আহ্বায়ক আমির হোসেন রুবেল সহ জেলা উপজেলার সকল নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com