বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা নিয়ে সিভিল সার্জেনের বিশেষ উদ্দোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সঠিক পরিচর্যার লক্ষ্যে প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জেন ড: আবু মো: খায়রুল কবির। ১৪ ফেব্রুয়ারী বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঝারগাঁওয়ে অবস্থিত একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে তিনি এ পরিদর্শন করেন।
একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম জানান, সিভিল সার্জেন মহোদয় আমার প্রতিষ্ঠানের বাচ্চাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্যে পরিদর্শনে এসেছেন। এতে আমরা আনন্দিত। আমার এ প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে ৪ শ প্রতিবন্ধি বাচ্চা রয়েছে। এদের কেউ বাক প্রতিবন্ধী আবার কেউ শ্রবন, মানসিক ও শারিরিক প্রতিবন্ধী। আমরা তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র হলে খুব ভালো হত। সিভিল সার্জেন মহোদয়ের কাছে সে আবেদনটি করেছি।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জেন ড: আবু মো: খায়রুল কবির জানান, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক সাহেব আমার কাছে একটি ১০ শয্যার স্বাস্থ্য সেবা কেন্দ্রের জন্য আবেদন করেছেন। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আমরা চেষ্টা করবো অন্তত এখানে একটি ফিজিও থেরাপি সেন্টার করে দিতে। এতে শুধু এ প্রতিষ্ঠানেরই না, আশেপাশের মানুষরাও উপকৃত হবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com