বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

ঠাকুরগাঁওয়ে গড়েয়া থানার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর থেকে ১৪ কিলোমিটার ভিতরে গড়েয়া ইউনিয়ন। দীর্ঘদিন ধরে এই ইউনিয়কে থানা করার দাবী এলাকাবাসীর। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও আসার কথা শুনে গর্জে উঠেছে এই গড়েয়ার সাধারণ মানুষেরা।

এর লক্ষ্যে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে এলাকাবাসীর আয়োজনে একটি আলোচনা সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিণ চন্দ্র সেন,যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, গড়েয়া প্রেসক্লাবে সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম সোহাগ,স্থানীয় বাসিন্দা মকছেদুল ইসলাম,তানভির সহ অন্যান্নরা।

বক্তব্য শেষে স্থানীয় সকলে মিলে চৌরাস্তা মোড়ে একটি মানববন্ধন করেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সর্বস্থরের মানুষেরা গড়েয়াকে থানার করা জন্য একমত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com