রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

টেকনাফে পানির নিচ থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং বিওপির সংলগ্ন লবণ মাঠ সংলগ্ন ৫নং স্লুইস গেট এলাকায় পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থা থেকে ভয়ঙ্কর এ মাদকের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক কারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com