রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

টেকনাফে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হাফেজ শফিক (২৬), আমান উল্ল্যাহ (২৬), জামাল আহাম্মদ (৫১)। রাতে ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

১৬ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছে থাকা ১টি নাইন এমএম বিদেশি ও দেশীয় (এলজি) উদ্ধার করা হয়। এছাড়াও ওই রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com