বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল

জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল

নিজস্ব প্রতিবেদক:: সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

এর আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানাকে একবার জামিন দিয়েছিলেন আদলত। তবে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ পোশাক শ্রমিক। আরও কয়েক হাজার শ্রমিক আহত হন।

সেসময় বিশ্বজুড়ে তোলপাড় হওয়া বড় ওই দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবন মালিক সোহেল রানা যশোরের বেনাপোল থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে সোহেল রানার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com