শনিবার, ০৬ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবক নিহত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে জেলার দেওয়ানগঞ্জের গাবতলী এলাকায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায় আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন।
ট্রেনটি দেওয়ানগঞ্জের জিলবাংলা সুগার মিল গাবতলী এলাকায় পৌঁছলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনের নিচে কাটা পড়ে যায় মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় যুবক মনোয়ার হোসেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com