বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সাভার ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় সাভারের স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন:
এটিএম আজহারুল ইসলাম: নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিয়া গোলাম পরওয়ার: সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান: সহকারী সেক্রেটারি জেনারেল, নাহিদ ইসলাম: বিরোধীদলীয় চিফ হুইপ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কামাল হোসাইন ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।