শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জনগণের মুখে হাসি ফুটিয়েছেন এমপি গোপাল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর-১ (কাহরোল-বীরগঞ্জ) থেকে নির্বাচিত জন নন্দিত মাটি ও মানুষের স্বপ্ন পূরণের আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়নের রুপকার মনোরঞ্জন শীল গোপাল এমপি উভয় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে উন্নয়নের মাধ্যমে জনগনের মাঝে আশার আলো ছড়িয়ে দিয়েছেন। উভয় উপজেলায় বইছে উন্নয়নের জোয়ার। জনগণের মুখে হাসি ফুটাতে তিনি সার্বিক ভাবে কাজ করে যাচ্ছেন। কাহারোল উপজেলায় রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে সমাজের অবহেলিত জাতি হিসাবে পরিচিত নারী সমাজকে উন্নয়নের শীর্ষ স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মহিলা মার্কেট সহ বিভিন্ন ভাবে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সার্বিক ভাবে কাজ করে যাচ্ছেন। কাহারোল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামেই বিদ্যুৎতায়ন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com