শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ১৮ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ১৮ ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের আড়াই শতাংশ করে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সকালে উত্তর সুকদেবপুর আশ্রয়ন প্রকল্পে চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম উপস্থিত থেকে ভূমিহীনদের মাঝে দলিলগুলি হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর ভূমিহীন আশ্রয়ন প্রকল্পে খাস জমিতে ভূমিহীন ৭০ পরিবার বসবাস করে আসছে। ইতিপূর্বে প্রথম দফায় ৪২ ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে । বর্তমানে দ্বিতীয় দফায় ১৮ পরিবারকে দলিল হস্তান্তরের মধ্যদিয়ে মোট ৬০ পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হলো।

সহকারী কমিশনার (ভূমি) জানান, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রত্যেককে পর্যায়ক্রমে দলিল হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com