শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর আহত

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় দুই সহোদর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের পুত্র ও নীলফামারী জেলায় ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ার সার্ভিস কর্মী ফয়জার রহমান (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টায় রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজার থেকে মোটরসাইকেল যোগে দুই ভাই বাড়ি ফেরার পথে রানীরবন্দর বাজারের ২০০ গজ দূরে দিনাজপুরগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনেরই পা থেতলে যায়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে ও ঘাতক ট্রাকটিকে আটক করে।

এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। ট্রাকের মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com