শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসীসহ পাঁচ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ৪ জুন দুপুরে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: মমতাজ বেগমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। মমতাজ বেগম জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মূল্য তালিকা না টানানোর কারনে হোটেল নাঈম ও মৌচাককে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার, খাবার খবরের কাগজ দিয়ে ঢেকে রাখায় লাকী হোটেলকে দুই হাজার টাকা ও খাবারের ফ্রিজে ঔষুধ রাখার অভিযোগে ইসলাম মিষ্টান্ন ভান্ডারকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রয় করায় খিতিশ চন্দ্র আয়ুর্বেদিক ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com