শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

চিরিরবন্দরে প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দর রেল স্টেশনের ৩’শ গজ পূর্বে চিরিরবন্দর ডিগ্রী কলেজের পার্শ্বে রেল লাইনের ধারে জয়তুন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করেছে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। মৃত মহিলা উপজেলার চক সন্যাসী গ্রামের তোবারক আলীর মেয়ে।

চিরিরবন্দর রেল স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম জানান, রবিবার সকাল সাতটায় স্থানীয় লোকজন রেল লাইনের ধারে পড়ে থাকা মহিলার লাশ দেখে চিরিরবন্দর থানা পুলিশে খবর দিলে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ ঘটনাস্থলে পৌছে লাশ দেখে দিনাজপুর রেলওয়ে থানায় সংবাদ দেয়। পরে দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জয়তুন পাগলের বেশে চিরিরবন্দর রেল স্টেশনে অবস্থান করতো। তাদের ধারনা সকাল সাড়ে ৬টার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী দোঁলনচাপা ট্রেনে অজ্ঞাত স্থানে যাওয়ার ওই স্থানে ট্রেন হতে পড়ে গিয়ে তার মৃত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com