রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শামিম হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বাকালীপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। মৃত শামিম হোসেন আনিছুর রহমানের ছেলে।
জানা গেছে, শামিম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে মারা যায়। দীর্ঘ সময় শিশু শামিমকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে পুকুর পাড়ে খুজতে গেলে তার লাশ পানিতে দেখে চিৎকার করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইউপি সদস্য মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।