শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় অজিত চন্দ্র রায় (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত অজিত দিনাজপুর সদর উপজেলার মৃত অলখ চন্দ্র রায়ের পুত্র। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় অজিত নিজ বাড়ী হতে শশুরবাড়ী চিরিরবন্দর উপজেলার মুকুন্দপুর যাওয়ার পথে দিনাজপুর-পার্বতীপুর সড়কের খুনিয়াদিঘী মোড়ে দিনাজপুরগামী এম এইচ ইটভাটার একটি ট্রাক্টর মুখোমুখি ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, নিহতের পরিবার ও ট্রাক্টর মালিক পক্ষ সমঝোতায় রাত ১১টায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com