শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

চিরিরবন্দরে জুনিয়র বৃত্তিতে আমেনা-বাকী স্কুলের অসাধারন সাফল্য

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলা ভিত্তিক ১১১ জনের কোটার মধ্যে ৬৭ জনই বৃত্তি লাভ করে সাফল্যের ঝড় তুলেছে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। গতকাল ১৩ এপ্রিল শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ওয়েব সাইডের বৃত্তি প্রাপ্তদের গেজেট প্রকাশ করা হলে এ খবর জানা যায়। ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১৮ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় এই উপজেলায় ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারনে ৭৮ জন নির্ধারন করা হয়। এদের মধ্যে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ট্যালেন্টপুলে ২৪ সাধারনে ৪৩, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ট্যালেন্টপুলে ৩ সাধারনে ১৫, সানলাইট রেসিডেন্সিয়াল স্কুল ট্যালেন্টপুলে ৫ সাধারনে ৭, আলোকডিহি উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ সাধারনে ১, রানীরবন্দর এনআই সাধারনে ২, এইচ আর রেসিডেন্সিয়াল মডেল স্কুল সাধারনে ২, বেঙডোব উচ্চ বিদ্যালয় সাধারনে ১, দক্ষিন সুকদেবপুর জুনিয়র স্কুল সাধারনে ১, ভুষিরবন্দর উচ্চ বিদ্যালয় সাধারনে ১, আদর্শ জুনিয়র স্কুল সাধারনে ১, ভুষিরবন্দর সমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সাধারনে ১, খোচনা এস,সি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সাধারনে ১ ও ফলিমারীডাঙ্গা উচ্চ বিদ্যালয় সাধারনে একজন বৃত্তি প্রাপ্ত হয়েছে। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, বরাবরেই তার স্কুল পিএসসি ও জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় প্রথম স্থান দখল করেছে। এ সাফল্যের পিছনে শিক্ষক ও অভিভাবকরাই বেশী অংশীদার। তারপরও শিক্ষার্থীদের বাস্তবমূখী ক্লাশ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করেই আমরা সাফল্য ধরে রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com