শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে এবার এস,এস,সি’র ফলাফলে সেরা স্কুলের তালিকায় রয়েছে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। রবিবার বেলা ১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে এস,এস,সি’র ফল প্রকাশ করা হলে এ তথ্য পাওয়া যায়। তথ্য মতে এবার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ হতে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৫ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ছাত্র ৭৭, ছাত্রী ৬২ জন। তবে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এস,এস,সিতে নিজ প্রতিষ্ঠানের নামে পরীক্ষায় অংশ গ্রহনের অনুমতি না পাওয়ায় পার্শ্ববর্তী বড়বাউল স্কুল হতে পরীক্ষায় অংশগ্রহন করে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে ছাত্র ৬৭, ছাত্রী ৩১ জন।