রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

চিরিরবন্দরে অবাধে বালু উত্তোলনে, ভাঙন আতংকে গ্রামবাসী

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নদী থেকে অবাধে বালু উত্তোলন করায় জনবসতি, ঘরবািড়, তীররক্ষাবাঁধ, সড়ক, ঈদগাহ, কবরস্থানসহ আবাদি জমি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী ২৪ এপ্রিল ২০১৭ ও ৪ মার্চ ২০১৮ জেলা প্রশাসকের কাছে ইজারা বাতিলের জন্য লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া রাবারড্যাম বালুমহাল দীর্ঘদিন যাবত সরকার ইজারা দিয়ে আসছে।

ওই বালুমহাল থেকে বিগত প্রায় ২০ বছর ধরে মাত্রাতিরিক্ত অবাধে বালু উত্তোলনের কারনে রাবারড্যামের দক্ষিন পার্শ্বের নদীর পূর্ব তীরবর্তী ৪ থেকে ৫ কিলোমিটার এলাকার তীররক্ষাবাধ, সড়ক, ঈদগাহ মাঠ, কবরস্থান, আবাদি জমিসহ অনেক জনসম্পদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ড্যাম হতে দক্ষিনে নদীর তীর বাঘদুয়ারঘাট পাড়া ও প্রামানিক পাড়াসহ পার্শ্ববর্তী গ্রামে যাতায়াতের জন্য অবশিষ্ট বিপদজনক পায়ে চলার সংকীর্ণ পথটিও হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। অরক্ষিত-অসহায়-বিপদগ্রস্থ স্থানীয় জনগন বারবার স্থানীয় ভুক্তভোগীদের স্বাক্ষরসহ বালু উত্তোলন বন্ধ ও বাঁধ রক্ষার দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে।

এদের মধ্যে রাবারড্যাম এলাকার ফজলার রহমান ও আফতাবুজ্জামান জানান, বালু মহাল ইজারাদার শফিকুল ইসলাম ইজারাকৃত বালু মহালসহ নদীর কিনারা ও আবাদি জমিসংলগ্ন নদী থেকে বেপরোয়া ও বিরতিহীনভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। স্থানীয় জনগন বাঁধা দিয়েও কোন সুফল পাননি। বর্তমানে নদীতে দুটি শ্যালো মেশিন দিয়ে দিনেরাতে সমানতালে বালু তুলছে ওই ইজারাদার। অবাধে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ রক্ষার আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন আগামী ১৩ই এপ্রিল ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা আছে। আবার যদি ওই বালু বহাল ইজারা দেয়া হয় বা বালু উত্তোলনের জন্য অনুমতি দেয়া হয় তাহলে এলাকাবাসীর সাথে ইজাদারদের বড় ধরনের সহিসংতার রুপ নেবে। ইজারাদার শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, বিগত তিন বছর আগে এখানে বালু উত্তোলন বন্ধে আমি নিজেই গ্রামবাসীর সাথে আন্দোলন করেছি। তবে কোন কাজ না হওয়ায় ২০১৭ সালের আমি এই বালুমহাল নিজেই ইজারা নিয়েছি। তবে এ বছর ওই বালুমহাল ইজারা না দিলে আমি ড্রেজার মেশিন সরিয়ে নেব।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিম জানান, পূর্ব সাইতাড়া রাবারড্যাম বালুমহাল ইজারা বন্ধের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী জানান, জেলা প্রসাশকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষ করতে হয়তো একটু দেরী হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com