শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক মহিলার পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, ৬ মে (রবিবার) রাতে কে বা কারা এক মহিলাকে হত্যা করে উপজেলার ভুষিরবন্দর শাহাপাড়ার দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে ধানক্ষেতে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে যায়।
আজ সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতের পাশে পলিথিনে মোড়ানো লাশ দেখে চিরিরবন্দর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে প্রেরণ করে।