রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

চকরিয়ায় তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীর কচ্ছপিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com