শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থানা চত্বরে শুক্রবার বেলা ১১টায় ওসি তদান্ত সাকিলা পারভিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।এতে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলামের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী ওসি তদান্ত সাকিলা পারভিন,এস আই রাসেদুল হক,আলামিন,রায়হান ও সুশিল চন্দ্র বর্মন,এ এস আই মশিউর রহমান,পরিতোস কুমার ও সেলিম।
পরে বিদায়ী ওসি তদান্ত সাকিলা পারভিনকে সংবর্ধনা প্রদান করেন। বিদায়ী সাকিলা পারভিন দিনাজপুরের বীরগজ্ঞ থানার ওসি হিসাবে যোগদান করবেন বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান।