শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে স্কুলছাত্রী রিমু অপহরনের দুইদিন পর উদ্ধার

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের অপহিতা স্কুলছাত্রী সাদিয়া জাহান রিমু(১৫)দুইদিন পর নারায়নগজ্ঞ জেলার দেবক এলাকা থেকে উদ্ধার হয়েছে।
ঘটনার সুত্রে জানাযায় গত ৩০শে এপ্রিল সকাল ছয়টার সময় প্রতিদিনের ন্যায় নিজ বাড়ী পালশা গ্রাম থেকে ডুগডুগির হাটে প্রাইভেট পরার জন্য যাওয়ার পথে বলাহার নামক স্থানে ৫/৬ জনের একটি সংর্ঘবদ্ধ দল তাকে অপহরন করে নিয়ে যায়।
পরে সাদিয়ার পিতা আঃ রহিম অনেক খোজা খুজি করে না পেয়ে ঐদিন ঘোড়াঘাট থানায় একটি মিছিং ডায়রী দায়ের করেন।যাহার ডায়রী নং ১৫/১৮,তারিখ ০১/০৫/১৮ ইং ।
অপহিতা সাদিয়া জাহান রিমুকে অজ্ঞান অবস্থায় নারায়নগজ্ঞের দেবক এলাকা একটি ঝোপের পাশে ফেলে অপহরনকারীরা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় ঐ এলাকার এক পথচারী তাকে উদ্ধার করে তার কাছ থেকে ঠিকানা নিয়ে রিমুর বাড়ীতে মুঠো ফোনের মাধ্যমে জানান।
অপহিতা সাদিয়া জাহান রিমুকে তার পরিবারের লোকজন উদ্ধার করে গতকাল ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলামের কাছে আনে। অফিসার ইনর্চাজ আমিরুর ইসলাম সাদিয়া জাহান রিমুর চিকিৎসা করে সুস্থ করে মামলা দায়ের করার পরামর্শ দেন।এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ আমাদের প্রতিনিধিকে জানান অপহিতা সাদিয়া জাহান রিমুর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে অবগত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com