শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাঝিয়ান গ্রামের স্কুলছাত্রী সাদিয়া জাহান রিমু(১৫)কে অপহরনের প্রধান আসামী সুমন(২৫)কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ৩০শে এপ্রিল সকাল ছয়টার সময় প্রতিদিনের ন্যায় নিজ বাড়ী থেকে ডুগডুগির হাটে প্রাইভেট পড়াতে যাওয়ার সময় বলাহার নামক স্থানে তাকে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে অপহরন করে নিয়ে যায়।
পরে তাকে খোজা খুজি করে না পেয়ে ঐদিন ঘোড়াঘাট থানায় একটি হারানো ডায়রী করেন। যাহার ডায়রী নং ১৫/১৮,অপহিতা সাদিয়া জাহান রিমু অজ্ঞান অবস্থায় নারায়নগজ্ঞের দেবক এলাকায় একটি ঝোপের পাশে ফেলে অপহরনকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে তার মামা রুহুলআমিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ছয়জনের নামে একটি অপহরন মামলা দায়ের করলে গত শনিবার বিকালে পুলিশ মাঝিয়ান গ্রামের সৈয়দ আলীর ছেলে সুমনকে আটক করেন।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান আটক কৃত আসামী সুমন ও অপহিতা সাদিয়া জাহান রিমু সম্পর্ক মামা ও ভাগনি।