শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ঘোড়াঘাটে রোগীকে নিয়ে ডাক্তার উধাও

ঘোড়াঘাট(দিনাজপুর)-প্রতিনিধিঃ প্রেম মানেনা জাতি-ধর্ম,মানেনা জাতকুল। প্রেম করে কেউবা হয় লাইলি,মজনু আবার কেউবা শিরি,ফরহাদ,কেউবা চন্ডিদাস রজকিনি।এমনি প্রেম হয়েছিল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চাদপাড়া গ্রামের পললী ডাক্তার নুরন্নবী ও রোগী শ্রীমতি সাবিত্রীর সাথে।

এলাকাবাসি জানান ঘোড়াঘাট উপজেলার চাদপাড়া গ্রামের পললী ডাক্তার নুরন্নবী ও একই গ্রামের হিন্দু সম্প্রদায়ের রোগী শ্রীমতি সাবিত্রীর চিকিৎসা করতে তার বাড়ীতে যাওয়া আসা করার এক পর্যায়ে,ডাক্তার ও রোগীর প্রেম অতপর দোহিক মিলামিশা হয়।এতে দুজন দুজনার মিলা মিশার এক পর্যায়ে শ্রীমতি সাবিত্রী গর্ভবতি হয়ে পরে।

এ সংবাদ এলাকায় জানা জানি হলে ঐ পললী ডাক্তারের বাবা আঃ কাদের ছেলেকে তরিঘরি করে বিয়ে দেয়। এ দিকে ডাক্তারের বিয়ের সংবাদ পেয়ে প্রেমিকা রোগী শ্রীমতি সাবিত্রী প্রেমিক ডাক্তারের বাসর ঘরে যেয়ে সুয়ে পরেন।

সংবাদটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে ঘটনা স্থল থেকে প্রেমিক প্রেমিকা দুজনার হাত ধরে উধাও হয়েছে। এ ব্যাপারে শ্রীমতি সাবিত্রীর মা শ্রীমতি সুধারানী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান আসামীদেরকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com