শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে যাত্রীবাহি বাস থেকে মাদক ব্যবসায়ী আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ঘোড়াঘাটে যাত্রীবাহি বাস থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে হিলি সিমান্ত থেকে ভারতীয় নিশিদ্ধ একশ বোতল ফেন্সিডিল নিয়ে হানিফ কোচে যাত্রী বেসে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খেতাবমোড় পুলিশ চেক পোষ্টের সামনে ঐ কোচের গতিরোধ করে তললাসি করে একশ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেন। আটক ব্যবসায়ী হলো বিরামপুর উপজেলার দহ্মিন রায়চন্দ্রপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মোসফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com