রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে টিএন্ডটি বায়তুল হুদা জামে মসজিদকে সরকারিভাবে মডেল মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার ঘোষনা দেওয়া হলেও অন্যত্র প্রতিষ্ঠা করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
টিএন্ডটি বায়তুল হুদা মসজিদ কমিটির উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ গেটের সামনে হিলি-বগুড়া সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। এতে স্থানিয় শত শত মুসল্লী, সুধীজন ও এলাকাবাসি অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, ২০১০ সালে সরকারি সহায়তায় মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের আওতায় টিএন্ডটি বায়তুল হুদা জামে মসজিদকে মডেল মসজিদ কমপ্লেক্স করার জন্য তালিকাভূক্ত করা হয়। কিন্তু একটি মহল তালিকাভূক্ত এই মসজিদকে বাদ দিয়ে অন্যত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মানববন্ধন শেষে র্যালী সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘোষনা বাস্তবায়নের দাবীতে একটি স্মারকলিপি দেওয়া হয়।