রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ কুড়িতে বুড়ি নয়, আঠোরোর আগে বিয়ে নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্দেগে মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী শ্রমিকদের মজুরী বৃদ্ধিকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ানের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন ও কেয়ার সংস্থার কাট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী।
অন্যান্যদের মধ্যে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসারারত জাহান,গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রকল্প কর্মকর্তা রুসেল মিন্ত্রী, এফ এফ কর্মি শাহানাজ পারভিন, আঃ ছালাম ও নারী নেত্রী কহিনুর বেগম।
সভায় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধসহ নারী শ্রমিকদের মজুরী বৈষম্য দুরিকরন বিষয়ক বক্তব্য রাখেন। পরে পালল আদিবাসি সংগঠনের মেয়েরা নৃত্য পরিবেশন করেন।