শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা-এ্ই প্রতিবাদ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চত্বরে বুধবার সকালে তিন-দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উৎবোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে উৎবোধন করেন এমপি শিবলি সাদিক।
পরে বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন শেষে, উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়েছে। এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিনের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-মোহাম্মদ শামিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাফে-খন্দকার সাহেন-সাহ ও মহিলা ভাইচ-চেয়ারম্যান রশিনা সরেন। অন্যাণ্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, থানার ওসি আমিরুল ইসলাম ও ওসি তদন্ত ফেরদাউস আলী। শেষে উপজেলা চত্বরে একটি ফলের গাছ রোপন করেন এমপি শিবলি সাদিক।