শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট দক্ষিন জয়দেব-পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ও ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এতে ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে- প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার টিএমএ মমিন। বিশেষ অতিথি পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন ও থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলম, প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র্র এবং ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু।
অন্যান্যদের মধ্যে সম্পাদক আনভিল বাপ্পি, আর সি স্কুলের প্রধান শিক্ষক আঃ ছাত্তার, কেসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান। সভায় পৌরসভাধীন সকল স্কুলের ছাত্র ও ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পরে জাতীয় পর্যায়ের সেরা শিশু কন্ঠ শিল্পিদের নিযে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবু মিয়া।