রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে নির্বহী অফিসার টিএমএ মমিনের সভাপত্বিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ শামিম হোসেন, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও মহিলা ভাইস রশিনা সরেন, কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মোসাররত জাহান, থানার ওসি আমিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরনেয়াজ, প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু ও সেডেলম্যান অফিসার আলমগীর হোসেন।