রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে গৃহবধুর আত্মহত্যা

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাজেদা বেগম(১৪) নামে এক গৃহবধু। সে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পাইবপাড়া মাঝিয়ান গ্রামের জাহিদের স্ত্রী।

ঘোড়াঘাট থানার এস আই মোজাফর হোসেন জানান, শাশুরীর সাথে ঝগড়া করে গত শুক্রবার সন্ধায় নিজ সয়ন ঘরের তীরের সাথে কাপড় পেচিয়ে সে আত্মহত্যা করেছে।

সাজেদা বেগমের পারিবারিক সুত্রে জানা যায়, গত সাত মাস পুর্বে কিশোরী বয়সে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে শশুর ও শাশুরী কারনে অকারনে তাকে গালা-গালি করতেন। তাদের গালা-গালি শয্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি ইউডি মামলা রুজু হলে পুলিশ লাশ মর্গে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com