শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার বেলা ১২টায় কোট বাতিল না করার দাবীতে স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ তাদের পরিবার উপজেলা চত্বরে এক ঘন্টা মানববন্ধন কর্মসুচী পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বাবু মিয়া, লুতিফ খান, হযরত আলী সহ আরো অনেকে। পরে উপজেলা নিবার্হী অফিসার টিএমএ মমিনকে স্বারক লিপি দিয়েছে।