শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ঘোড়াঘাটে ওপেন হাউজ-ডে সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থানা চত্বরে বুধবার বেলা ১২টায় ওপেন হাউজ-ডে সভা হয়েছে। এতে হাকিমপুর/ঘোড়াঘাট থানার পুলিশের সার্কেল অফিসার আখিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলন ও থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ৩নং ইউপির চেয়ারম্যান আঃ মান্নান,৪নং চেয়ারম্যান তহিদুল ইসলাম,সাংবাদিক শহিদুল ইসলাম,জিললুর রহমান,ইফতেখার আহম্মেদ,পৌর আওয়ামীলীগের আহবায়ক বেলাল হোসেন,যুবলীগের সম্পাদক রবিউল ইসলাম,তাফসিরুল আলম ও প্রমুখ।
সভায় বক্তারা সন্তাস,জঙ্গীবাদ ও মাদক বিরোধী বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com