শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ঘোড়াঘাটে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা

ঘোড়াঘাট(দিনাজপুর)-প্রতিনিধিঃ
ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড় নামক স্থানে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের সাবেক এমপি ডক্টোর আজিজুল হক বলেন, আওয়ামীলীগ সরকার দেশে প্রায় নব্বই ভাগ বিদ্যুত পৌছে দিয়েছেন,আর কৃষকদের সারের জন্য জীবন দিতে হচ্ছেনা,তারা সময় মত বীজ,সার পাচ্ছেন।প্রতিটি উপজেলায় একটি করে সরকারী কলেজ করেছেন এই আওয়ামীলীগ সরকার। তিনি বৃহস্পতিবার সন্ধায় ঘোঢ়াঘাট আজাদ মোড় মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক শাহাজান আলীর সভাপতিত্বে- প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সবেক এমপি ডক্টোর আজিজুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াঘাট ছাত্রলীগের সভাপতি ফিরোজ কবির ও যুবলীগের সভাপতি আব্দুল্য হেল সাফি ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com