রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দিনাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এই মৃত্যু হয়। নিহতরা হলেন- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যু হয়েছে। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ মাহতাব উদ্দিন সহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com