শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গ্রেনেড হামলা দিবসে খুলনা মহানগর ও জেলা আ’লীগের কর্মসূচি

খুলনা ব্যুরো::

২১ শে আগষ্ট, গ্রেনেড হামলা দিবস। ২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জঙ্গিবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় নারী নেত্রী বেগম আইভি রহমান সহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়। আওয়ামী লীগের জঙ্গি বিরোধী শান্তি সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তৎকালিন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সেদিন আওয়ামী লীগকে নিশ্চহ্ন করতে এই সমাবেশে হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি ও হরকাতুল জিহাদ। আল্লাহর অশেষ রহমতে সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের মানব ঢালের সাহায়্যে প্রাণে বেঁচে গিয়ে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সকল খুনিদের পালাতে সাহায্য করা হয় এবং হামলার আলামত নষ্ট করা হয়। এছাড়া পরবর্তীতে এদের দেশে ও দেশের বাইরে বিভিন্ন ভাবে পুরষ্কৃত করা হয়।

২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ সকাল ৯টায় শোক র‌্যালী ও সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শোক সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হবে। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com