সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গুপ্তদের সরকার হটানোর ষড়যন্ত্র সফল হবে না: আশফাক এমপি

নিজস্ব প্রতিনিধি:: গুপ্ত সংগঠনের নামে কেউ ষড়যন্ত্র করে বিএনপির সরকারকে টলাতে পারবে না। জামায়াতের ইন্ধনে অন্তর্বর্তী সরকার নির্বাচন বানচালে চেষ্টা করছিলে। কিন্তু জনগণের সমর্থন থাকায় বিএনপি সেই ষড়যন্ত্র মোকাবেলা করে ক্ষমতায় এসেছে।

সোমবার (১৮ মে) দুপুরে নবাবগঞ্জের কলাকোপা খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা হাফসা হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আশফাক বলেন, সরকারের মাত্র তিন মাস। এ সময়ের মধ্যে রাজনীতির নামে গুপ্তরা অস্থির হয়ে ফেইক আইডি দিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের নানা কাজের সমালোচনা করে বিভ্রান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে। তাঁদের এ অপচেষ্টা কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, ১ হাজার ৮২ মে. টন ধান এবং ৮০১ মে. টন চাল সংগ্রহে যাতে প্রান্তিক কৃষকদের প্রাধান্য দেয়া হয়। কোনো মধ্যস্বত্তভোগী যাতে এ সুবিধা নিতে না পারে সেই বিষয়ে নজর রাখতে হবে।

এদিকে দোহার পৌরসভায় দারিদ্র পরিবারের মাঝে চাউল ও প্রাণী সম্পদের আয়োজনে দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক এমপি।

এসময় উপস্থিত ছিলেন দোহার পৌর প্রশাসক মাইদুল ইসলাম, প্রকৌশলী মামুনুর রশীদ, নবাবগঞ্জের কৃষি কর্মকর্তা আসমা জাহান, কানিজ ফাতেমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com