শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
বহাল ২৫ শে মার্চ । জাতীয় গনহত্য দিবস ।এ উপলক্ষে নিহতদের স্বরনে রাত ৯টা থেকে রাত ৯টা ১ মিনিট পর্যÍ সারা দেশের ন্যয় ঘোড়াঘাটে সব ধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচী গ্রহন করা হয়েছে ।
২৫ শে মার্চ সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা হলরুমে প্রতিবন্দীদেও নিয়ে এক আলোচরা সভা হয়েছে ।এতে উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভইস চেয়ারম্যন রশিনা সরেন, থানার ওসি আমিরুল ইসলাম ও প্রতিবন্ধি অফিসের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন কতৃক ১০ জন প্রতিবন্ধিকে ১০টি হুইল চেয়ার বিনামৃল্যে বিতরন করা হয়েছে।
বিকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে গনহত্যার চিহ্নিত স্থান গুলোতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ শামিম হোসেন,নির্বাহী অফিসার টিএমএ মমিন, মহিলা ভাইস রশিনা সরেন,আলোমগীর হোসেন,ওসি আমিরুল ইসলাম,মুক্তিযোদ্ধা বাবু মিয়া,হযরত আলী।