শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খুলনা বিভাগের ৮৫ হাজার জেলে পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র চাল

খুলনা ব্যুরো::

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় খুলনা বিভাগের তিনটি জেলার ১০টি উপজেলার ৮৫ হাজার ৬০৬ জন নিবন্ধিত জেলে বিশেষ ভিজিএফ’র চাল পাচ্ছেন। তাদের জন্য ইতিমধ্যেই ৪ হাজার ৭৯৩ দশমিক ৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দকৃত চাল আগামী ১৫ জুনের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এইচ. এম বদরুজ্জামান বলেন, জেলেদের জন্য ভিজিএফ’র চাল বরাদ্দ করা হয়েছে। নিবন্ধিত জেলেরা পরিবার প্রতি ৫৬ কেজি করে চাল পাবেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই চাল বিতরণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এজন্য জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ (চাল) এর প্রথম কিস্তি বরাদ্দ করা হয়েছে।

খুলনা বিভাগের উপকূলীয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলেরা এই বরাদ্দ পাচ্ছেন। খুলনা জেলার বটিয়াঘাটা, দাকোপ, কয়রা, পাইকগাছা ও রূপসা এই পাঁচটি উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৩১ হাজার ৫১০ জন। নিবন্ধিত জেলেরা পরিবার প্রতি ৫৬ কেজি হিসেবে বরাদ্দ পেয়েছেন ১ হাজার ৭৬৪ দশমিক ৫৬ মেট্রিক টন চাল। বিভাগের বাগেরহাট উপজেলার মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ২৩ হাজার ০৪২ জন। বরাদ্দ পেয়েছে ১ হাজার ২৯০ দশমিক ৩৫ মেট্রিক টন চাল।

বিভাগের সাতক্ষীরা জেলার শুধুমাত্র শ্যামনগর ও আশাশুনি উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৩১ হাজার ৫৪ জন। বরাদ্দ প্রদান করা হয়েছে ১ হাজার ৭৩৯ দশমিক ০২ মেট্রিক টন চাল। ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ৪২ দিন সময়কালের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের শেষ সময় ১৫ জুন বলেও জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com