শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

খুলনায় ৮০০ পিচ ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

এস এম সাঈদুর রহমান সোহেল,খুলনা ব্যুরো
গতকাল খূলনার মুজগুন্নী ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের সামনে থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উক্ত মহিলার নাম রাশিদা @ সাথী (৩৫)। সুনির্দিষ্ট তথ্যমতে জানা যায় যে, ফুলতলা এলাকা থেকে একটি সংঘব্ধ মাদক ব্যবসায়ী চক্র বিভিন্ন মহিলাদের মাধ্যমে খুলনা শহরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যানবহন ব্যবহার করে থাকে। এই সংবাদের ভিত্তিতে কেএমপি, ডিবি পুলিশের কয়েকটি চৌকশ দল অতিঃ পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম এর বিশেষ তত্ত্বাবধানে কয়েকটি স্থানে তল্লাশী অভিযান ও চেক পোষ্ট পরিচালনা শুরু করেন। এক পর্যায়ে বিকাল অনুমান ৪:৪৫ ঘটিকার সময় মুজগুন্নী ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের সামনে রাস্তায় ইজিবাইকের যাত্রীদের চেক করাকালীন জনৈকা রাশিদা @ সাথী (৩৫) এর দেহ তল্লাশী করে তার কাছে থাকা মোট ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম রাশিদা @ সাথী (৩৫), পিতা- মোঃ সাফায়েত মোল্লা (দৌলতপুর বাজারে কাঁচামাল ব্যবসায়ী), সাং- পাবলা দত্ত বাড়ী, ডিসি আর এর জায়গায় থাকে, থানা- দৌলতপুর, মহানগর খুলনা বলে জানায়। সে আরো জানায় যে, ফুলতলা এলাকা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে এসেছে। মাদকের মূল উৎস ও মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে খালিশপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন অতিঃ পুলিশ কমিশনার, জনাব সরদার রকিবুল ইসলাম, এডিসি, ডিবি, এ, এম কামরুল ইসলাম, পিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম নাফিউর রহমান, এসআই (নিঃ) মোঃ বাহাউদ্দিন মোল্লা, এসআই (নিঃ) মোঃ আব্দুল বারী এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
অপর এক অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) কাজী মোস্তাক আহম্মদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন ঈদগাহ মাঠের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে আসামী মোঃ তরিকুল ইসলাম পিয়াল (২৫), পিতা- মোঃ আঃ সালাম তালুকদার, সাং- ০৬ নং ইষ্ট ব্লক, হাউজিং এস্টেট, থানা- খালিশপুর, মহানগর খুলনা কে অদ্য ০৬/০৪/১৮ রাত ০৯:৩০ ঘটিকার সময় ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com